২ এপিবিএনে কিট প্যারেড অনুষ্ঠিত

২ এপিবিএনে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

অদ্য ২৫/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ০৯.০০ ঘটিকায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়নের সুযোগ্য কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ আল মামুন মহোদয় উক্ত প্যারেডে উপস্থিত থেকে সালামী অভিবাদন গ্রহণ করেন এবং ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সদস্যদের নিজ নামে ইস্যুকৃত সরকারি দ্রব্যসামগ্রী পরিদর্শন করেন। এ সময় ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন। সম্মানিত কমান্ডিং অফিসার মহোদয় সকল পুলিশ সদস্যকে তাদের নামে ইস্যুকৃত সকল দ্রব্যসামগ্রী যত্নের সাথে যথাযথভাবে ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেন।

← Back to All Notices