২ এপিবিএনে বিভাগীয় পদোন্নতি প্যরেড পরীক্ষা অনুষ্ঠিত

২ এপিবিএন কর্তৃক বিভাগীয় পদোন্নতি প্যরেড পরীক্ষা অনুষ্ঠিত।

অদ্য ০৬/১০/২০২৬ খ্রিঃ মঙ্গলবার সময় ০৯:০০ ঘটিকায় ২ এপিবিএন মুক্তাগাছা, ময়মনসিংহের পদোন্নতি পরীক্ষা প্যরেড গ্রাউন্ড মাঠে সুসজ্জিত আঙিনায় অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা উপলক্ষ্যে আয়োজিত প্যরেড পরীক্ষা পরিদর্শন করলেন আমাদের সুযোগ্য অভিভাবক, অত্র ব্যাটালিয়নের মাননীয় অধিনায়ক জনাব মোঃ আল মামুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয় অভিবাদন মঞ্চে সালামী গ্রহন করেন এবং সরেজমিনে প্যরেড পরীক্ষা এলাকা ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন। পরিদর্শনকালে তিনি পেশাগত দক্ষতা, এবং বিভিন্ন ব্যবহারিক বিষয়ে খুঁটিনাটি জানতে চান। এবং প্যরেড পরীক্ষা পরিদর্শন শেষে মাননীয় অধিনায়ক মহোদয় সন্তোষ প্রকাশ করেন।

← Back to All Notices