২ এপিবিএনে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্পিং অনুষ্ঠিত

২ এপিবিএন কর্তৃক বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্পিং অনুষ্ঠিত।

অদ্য ০৫/১০/২০২৬ খ্রিঃ তারিখ সোমবার সময় ১০:০০ ঘটিকায় ২ এপিবিএন মুক্তাগাছা, ময়মনসিংহের প্যারেড গ্রাউন্ড মাঠে পদোন্নতি পরীক্ষার ক্যাম্পিং অনুষ্ঠিত।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা উপলক্ষ্যে আয়োজিত ক্যাম্পিং পরিদর্শন করলেন আমাদের সুযোগ্য অভিভাবক, অত্র ব্যাটালিয়নের মাননীয় অধিনায়ক জনাব মোঃ আল মামুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয় অভিবাদন মঞ্চে সালামী গ্রহন করেন এবং সরেজমিনে ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং পরীক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন। পরিদর্শনকালে তিনি পেশাগত দক্ষতা, এবং বিভিন্ন ব্যবহারিক বিষয়ে খুঁটিনাটি জানতে চান। এবং ক্যাম্পিং পরিদর্শন শেষে মাননীয় অধিনায়ক মহোদয় সন্তোষ প্রকাশ করেন।

← Back to All Notices