২ এপিবিএন, মুক্তাগাছা,ময়মনসিংহে মাষ্টার প্যারেড অনুষ্টিত।
অদ্য ১৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখ রবিবার ২ এপিবিএন মুক্তাগাছা, ময়মনসিংহের প্যারেড গ্রাউন্ড মাঠে মাষ্টার প্যারেড অনুষ্টিত হয়।
মাষ্টার প্যারেডে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ আল মামুন মহোদয় অভিবাদন মঞ্চে সালামী গ্রহন করেন এবং প্যারেডে অংশগ্রহনকারী পুলিশ সদস্যদের প্যারেড পরিদর্শন করেন। উক্ত প্যারেডে ২ এপিবিএন উপস্থিত সকল অফিসার ও ফোর্স সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিদর্শন শেষে প্যারেডের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ফোর্সের কল্যাণে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও অধিনায়ক মহোদয় অত্র ব্যাটালিয়নের বিভিন্ন অফিস পরিদর্শন করেন।
