২ এপিবিএনে ২য় ব্যাচের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত

২ এপিবিএন কর্তৃক নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত।

সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ ।

২ এপিবিএন,মুক্তাগাছা, ময়মনসিংহের ক্লাস রুমে ২ এপিবিএন এ ২য় ব্যাচে কর্মরত ৪০ জন অফিসার্স ও ফোর্সের উপস্থিতিতে অদ্য ২৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখে রোজ বুধবার সকাল ৯.০০ ঘটিকায় ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

২ দিনব্যাপী বিশেষ নির্বাচনী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ আল মামুন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এবং তিনি নির্বাচন চলাকালীন সময়ে পুলিশের কেমন আচরণ হবে এ বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জনগণের সার্বিক নিরাপত্তা ও একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।

← Back to All Notices