২ এপিবিএন কর্তৃক ক্রেস্ট ও স্মারক প্রদান

বাংলাদেশ পুলিশ পরিবারের সন্তানদের কৃতি ও গৌরবময় সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।

মান্যবর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) স্যারের পক্ষ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বাংলাদেশ পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মেধার মূল্যায়ন, ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

অদ্য ১৩/১০/২০২৬ খ্রিঃ মঙ্গলবার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মুক্তাগাছা, ময়মনসিংহ-এর অধিনায়ক জনাব মোঃ আল মামুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয় অত্র ব্যাটালিয়নের কর্মরত পুলিশ সদস্যদের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সন্তানদের হাতে মান্যবর আইজিপি স্যারের এই উপহার, অর্থ পুরস্কার এবং ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।

← Back to All Notices