২ এপিবিএন কর্তৃক পিআরএল জনিত বিদায় অনুষ্ঠিত।

Police Media Cell

2APBn, Muktagacha, Mymensingh

Date 13-10-2026

২ এপিবিএন কর্তৃক পিআরএল জনিত বিদায় অনুষ্ঠিত।

একটি গৌরবময় কর্মজীবনের সফল সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা।

অদ্য ১৩/১০/২০২৬ খ্রিঃ মঙ্গলবার ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর এক আবেগঘন ও বিদায়ের মুহূর্ত। আমাদের ব্যাটালিয়নের অত্যন্ত দক্ষ ও শ্রদ্ধেয় কর্মকর্তা, সহকারি পুলিশ সুপার (ASP) জনাব আবদুর রহিম ভূঞা মহোদয়ের পিআরএল (PRL)-এ গমন উপলক্ষে ২ এপিবিএন পরিবারের পক্ষ থেকে তাঁকে এক বিদায়ী সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

দীর্ঘ পুলিশ জীবনে তাঁর সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং বাহিনীর প্রতি অসামান্য অবদান আমাদের সবার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই গৌরবময় সেবানিষ্ঠার সম্মাননাস্বরূপ ২ এপিবিএন-এর মাননীয় অধিনায়ক জনাব মোঃ আল মামুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয় বিদায়ী অতিথির হাতে সম্মাননা ও বিদায় স্মারক তুলে দেন।

জনাব আবদুর রহিম ভূঞা মহোদয়ের অবসর জীবন আনন্দময়, সুস্থ এবং দীর্ঘায়ু হোক-২ এপিবিএন পরিবারের পক্ষ থেকে এই শুভকামনা ও গভীর শ্রদ্ধা

← Back to All Notices