২ এপিবিএন সাইবার সেলকর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর

অদ্য ২৪/০৯/২০২৬ খ্রিঃ

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), জনাব মোঃ আল মামুন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ২ এপিবিএন, সাইবার ক্রাইম সেল কর্তৃক সেপ্টেম্বর/২০২৬খ্রিঃ মাসে সর্বমোট ৩০,৬০,০০০/- (ত্রিশ লক্ষ ষাট হাজার)টাকা সমমূল্যের বিভিন্ন কোম্পানির ১০২ (একশত দুই)টি হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিগণের নিকট হস্তান্তর করা হয়।এ সময় ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পুলিশ পরিদর্শক (সশস্ত্র), এসআই (নিরস্ত্র) অপারেশন ও ইন্টেলিজেন্স শাখা এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই(নিরস্ত্র)সহ প্রমুখগণ উপস্থিত ছিলেন।

← Back to All Notices